ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ ৪ মে ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে সামছুদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
০৩ জুন বুধবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামছুদ্দিন ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কুয়াতপুর গ্রাম সংলগ্ন মাঠে সামছুদ্দিন ধান কাটার কাজ করছিলো। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে সামছুদ্দিন ও তার মেয়ে হুমায়রা খাতুন পার্শ্ববর্তী রাস্তার ধারে এন্ট্রি গাছের নিচে আশ্রয় নেন এবং বজ্রপাতে সামছুদ্দিন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মহিপুর) নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন।