ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১২ জুন ২০২৬
বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১৬ গ্রাম হেরোইনসহ হেরোইন কারনারী রানা মন্ডল গ্রেফতার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে মোঃ রানা মন্ডলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া পূর্বপাড়া গ্রামের পিতা মৃত বারি মন্ডলের ছেলে হেরোইন কারবারী মোঃ রানা মন্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রানা মন্ডল মাদকদ্রব্য কারোর সঙ্গে জড়িত ছিল। আজ বৃহস্পতিবার (১১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রান্না মন্ডলের কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এলাকাবাসীর দাবী, মোঃ রানা মন্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে চলাফেরা করতেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক কারবারী বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।