ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ আবিদ হাসান, উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ): ২৭ জুন ২০২৬
নওগাঁর ধামইরহাট উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে ২ হাজার ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার হযরতপুর গ্রামের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছে থাকা ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।