ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ০৪ জুলাই ২০২৬
জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের ঐতিহাসিক নান্দাইল দিঘীর পূর্বপাড়ে অবস্থিত বিশিষ্ট সমাজসেবক মোঃ জামাল উদ্দিন বদির কর্তৃক প্রতিষ্ঠিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান নান্দাইল দীঘি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওফেল এর সার্বিক তত্ত্বাবধানে ০১ জুলাই, বুধবার কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বিদ্যালয়টি পরিদর্শন করেন। জেলায় পাঠদান স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভুক্ত বিশেষায়িত বিদ্যালয় সরেজমিন পরিদর্শন পূর্বক মতামত সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণের উদ্দেশ্যে তিনি এই পরিদর্শন করেন বলে প্রতিষ্ঠান প্রধান নওফেল জানান। পরিদর্শনের সময় স্কুলের সার্বিক পরিবেশ বিষয়ে প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। পরিদর্শন কালে বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক- কর্মচারীগণ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।