ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৪ জুলাই ২০২৬
নওগাঁর মান্দা উপজেলায় একটানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মান্দা উপজেলা ছাত্রদল।
উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ন প্রকল্প ও আদর্শ গ্রামের প্রায় ২০০টি পানিবন্দী পরিবারের মাঝে ছাত্রদলের উদ্যোগে শুকনো খাবার ও প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মানবিক এই কার্যক্রমে উপহার সামগ্রী বিতরণ করেন মান্দা উপজেলা ছাত্রদল নেতা মোঃ তানভির ইসলাম। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে এলাকার অনেক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে শুকনো খাবার সহায়তা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মান্দা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।