ছবিঃ সীমান্তের আওয়াজ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৪ জুলাই ২০২৬
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখার উদ্যোগে জুলাই, ২৪ শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল গতকাল সোমবার (৩ আগস্ট) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখার সভাপতি মোঃ মোনতাহার হোসেন।
উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখার সেক্রেটারী মোঃ মহান উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারী এ্যাডভোকেট আসলাম হোসেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারী মোঃ আনোয়ারুল ইসলাম, শ্রমিক বায়তুলমাল সেক্রেটারী আবু হানিফা, সাজ্জাদুর রহমান সাজু, আবু ইউসুফ, তাজুল ইসলাম প্রমূখ।