ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ৬ জুলাই ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত (এডহক) সভাপতি মোঃ শামীম হোসেন মন্ডলকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানায়বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
সোমবার বিদ্যালয় কার্যালয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকের নেতৃত্বে সকল শিক্ষক একত্রে নবনির্বাচিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাথে পরিচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সজল, শিক্ষক প্রতিনিধি সাবিরা সুলতানা, অভিভাবক সদস্য ও বিএনপি নেতা নির্মল চন্দ্র সরকার, রাজশাহী নিউ গভঃ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মামুন খান, জেলা ছাত্রদল নেতা আল ইমরান মন্ডল, যুবদল নেতা রাজিব হোসেন তুষার, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবনির্বাচিত সভাপতি মোঃ শামীম হোসেন মন্ডল এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক বলেন, "নতুন সভাপতির দক্ষ নেতৃত্বে আমাদের বিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।"
অনুষ্ঠান শেষে শিক্ষক ও উপস্থিত নেতৃবৃন্দের সাথে সভাপতির এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।