ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাটের কালাই উপজেলা যুব বিভাগের আয়োজনে উপজেলা যুব বিভাগের সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অডিটোরিয়ামে ১২ আগস্ট বুধবার বিকেলে আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এস এম রাশেদুল আলম সবুজ, কালাই উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, নায়েবে আমীর আব্দুর রউফ, তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোজাফফর হোসেন, প্রচার ও মিডিয়া সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, শ্রমিক নেতা মোনতাহার হোসেন প্রমূখ।