ছবিঃ সীমান্তের আওয়াজ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৭ আগস্ট ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, আইনশৃঙ্খলা, সামাজিক সমস্যা ও জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, সাবেক বিএনপি সভাপতি ও ব্যবসায়ী প্রতিনিধি রওনকুল ইসলাম টিপু চৌধুরী, জামায়াতের পৌর রাজনৈতিক সহকারী সেক্রেটারি মীর স্বয়ন, সাংবাদিক আজিজার রহমান, নজরুল ইসলাম, আজিজুল হক ও এস কে মুকুল, দেলোয়ার হোসেন বাবু,এস এম মিলন। সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি উপজেলার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।