ছবিঃ জয়পুর কণ্ঠ
মোঃ আবিদ হাসান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর ধামইরহাট উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে একদিন ব্যাপী চোখের ছানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে ছানি রোগে আক্রান্ত রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ভেড়ম উচ্চ বিদ্যালয়ে সততা অন্ধ কল্যাণ কমিতির উদ্যোগে বিনামূল্যে ছানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং দিনাজপুর গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে প্রায় দুই হাজার রোগীকে সেবা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হানজালা, পরিচালক হামিদুর রহমান, সততা অন্ধ কল্যাণ কমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক সানাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রোমন প্রমুখ।