ছবির ক্যাপশন:
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট:
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ-৪২১) ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর, ২০২৬) জয়পুরহাট বাস টার্মিনাল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদিন ধরে শ্রমিক ভোটারদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ভোট গণনা শেষে গভীর রাতে (রোববার রাত ৩টায়) প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল নির্বাচনের বেসরকারি ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ফলাফল এক নজরে:
সভাপতি পদ: এম এ হেলাল ১ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আব্দুল হাফিজ পান ৯২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদ: গোলাম মর্ত্তুজা শিপলু ২ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম হোসেন টুটুল পান ৬৭৫ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৪ হাজার ৭২১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬৪৫ জন শ্রমিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটের হার ছিল ৭৭ শতাংশ। বিভিন্ন পদে মোট ৫৫ জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ মিটুল ছাড়াও কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ ওয়াহাব, কাজী মনজুরে মওলা পলাশ, আনিছুর রহমান লিটন, বাবুল করিম, শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী গোলাম কবির ও সাজ্জাদ হোসেন। স্থানীয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।