ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিনিধিঃ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে এডিস মশা প্রতিরোধ ও নিধনে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে জয়পুরহাটে সচেতনতামূলক আলোচনা, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে জেলা যুবদল।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দোগাছী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং এডিস মশা নিধনে মশকনাশক ওষুধ ছিটানো হয়।
জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম-এর সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, দোগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোমিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌফিক এলাহী, যুগ্ম আহ্বায়ক হারুনর রশিদ জুয়েল এবং জেলা যুবদলের সদস্য সেন্জু, বেলায়েত হোসেন বেনু, গোলাম কিবরিয়া ও হাবিবুল্লাহ। এ সময় দোগাছী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ জয়পুরহাট সদর থানা ও জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান।