ছবির ক্যাপশনঃ
মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৬ আগস্ট ২০২৬
দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নৃত্য , কবিতা,সঙ্গীত, আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের এসব পরিবেশনা শিশুদের মাঝে বসেই উপভোগ করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন।
আলোচনা সভায় অতিথিরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন। নজরুলকে জানা ও তাঁর আদর্শ ধারণ করার মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবক ও শিক্ষকরা মন্তব্য করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে নজরুল চর্চাকে আরও বেগবান করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মাহমুদা খাতুন পপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. তোফাজ্জল হোসেন, একাডেমী সুপারভাইজার জনাব মোঃ জহুরুল ইসলাম,নউপজেলা মহিলা বিষয়ক অফিসার জনাব ওবায়দুর রহমান ছাত্রনেতা রাব্বিউর ইসলাম রকি।
এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।