ছবির ক্যাপশনঃ
স্টাফ রিপোর্টারঃ ১৯ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটের হানাইল নো'মানিয়া কামিল (এমএ) মাদ্রাসা ও কড়ই নূরুল হুদা কামিল (এমএ) মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি পৃথকভাবে মাদ্রাসা দুটি পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনা এবং সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি ও বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক মাদ্রাসা দুটির লাইব্রেরি, সততা স্টোর, ছাত্রাবাসসহ বিভিন্ন অবকাঠামো ও শিক্ষা-সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ আরও সমৃদ্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।