ছবির ক্যাপশনঃ
জেলা প্রতিনিধি, নওগাঁ: ২০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁ জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) নওগাঁ ডানা পার্কের কমিউনিটি সেন্টারে নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে ও জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও পত্নীতলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি'র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক (নান্নু)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও সাপাহার দলিল লেখক সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক ও মহাদেবপুর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াজারাত হোসেন (টিপু), রানীনগর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি মোঃ আব্দুল মজিদ, মহাদেবপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, বদলগাছী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম, নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সহ- সাংগঠনিক সম্পাদক ও বদলগাছী দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, আত্রাই দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এ. কে. আজাদ পারভেজ, পত্নীতলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, নিয়ামতপুর দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোঃ আবু সাইদ (হীরা) এবং ধামইরহাট দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (চপল) এছাড়াও নওগাঁ জেলার ১১ টি উপজেলার দলিল লেখক বৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দলিল লেখকরা দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন পেশাগত সমস্যা ও ন্যায্য দাবি নিয়ে কাজ করে আসছেন। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, ন্যায্য সম্মানী বাস্তবায়ন, এবং লাইসেন্সবিহীন ব্যক্তিদের অনৈতিকভাবে দলিল লেখা বন্ধসহ কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।
সমাবেশে বক্তারা দলিল লেখকদের ন্যায্য ৭ দফা দাবি বাস্তবায়নে জোর দাবি জানান এবং কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।