ছবির ক্যাপশনঃ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ ২২ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাট জেলা পুলিশ লাইন্সে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পুলিশ লাইন্সের পরিবেশকে আরও সবুজ ও নান্দনিক করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মোছাঃ শামীম আরা হক।
এ সময় প্রধান অতিথি মোঃ আশিক সাঈদ ও বিশেষ অতিথি মোছাঃ শামীম আরা হক জয়পুরহাট পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তারা বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
কর্মসূচিতে জয়পুরহাট জেলার পুলিশ সুপার শাহনাজ বেগমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপারও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরে পুনাক, রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মোছাঃ শামীম আরা হক জয়পুরহাট জেলার পুনাক ক্যান্টিন পরিদর্শন করেন।