ছবির ক্যাপশনঃ
আনম রুহুল আমিন চিশতি, জয়পুরহাটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬
২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং সোমবার ২ টায় জয়পুরহাটে কর্মরত কাজীদের অধিক্ষেত্রে প্রতি ইউনিয়নে, পৌর ওয়ার্ডে ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডে নতুন করে দু'জন কাজী নিয়োগ করার সিদ্ধান্তের প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে আজ নেতৃস্থানীয় কাজীদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা নিকাহ রেজিস্টার ও কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মরত কাজীদের এলাকায় নতুন ভাবে দু'জন করে কাজী নিয়োগের এই সিদ্ধান্ত'কে কাজী পেশাকে ধ্বংসের ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করা হয়।
বক্তাগণ বলেন ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশবাদী কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে, আইন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাতিল এবং কর্মরত কাজীদের এলাকা বহাল রাখার দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক জানিয়েছেন জয়পুরহাট জেলা নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক আনম রুহুল আমিন চিশতী কর্তৃক স্বাক্ষরিত স্মারকলিপি অতি দ্রুত প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।