ছবির ক্যাপশনঃ
মোঃ সাকিব ইসলাম, বিশেষ প্রতিনিধি জয়পুরহাট
"শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন মন্ডল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নাহিদ হাসান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে.এম জুবায়ের আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষক ইনস্ট্রাক্টর আহসান হাবীব জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল গফুর মন্ডল উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নওশাদ মন্ডল দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার।
পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মিঠু উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন
সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদা বৃদ্ধি এবং তাঁদের পাশে দাঁড়ানোর মাধ্যমেই একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।