ছবির ক্যাপশনঃ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৫ অক্টোবর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে এক কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ অক্টোবর) জাতীয় গোয়েন্দা সংস্থা—এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন শিরতা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় কৃষক হাবিলের বাড়িতে তল্লাশি চালিয়ে মজুদ করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান, পাঁচবিবি থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, “অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কৃষকদের হয়রানি করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে অবৈধভাবে মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।