ছবির ক্যাপশনঃ
মো. সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট): প্রতিনিধিঃ ১৩ অক্টোবর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি উপজেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক দিলদার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঈশ্বরপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাঁচবিবি পৌরসভার টিঅ্যান্ডটি মহল্লার মৃত আহম্মদ আলীর ছেলে।
কর্মজীবন ও অবদান: সাংবাদিক দিলদার হোসেন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে জাতীয় দৈনিক ইত্তেফাক এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি নিউ নেশন-এর পাঁচবিবি উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং পাঁচবিবি থেকে প্রকাশিত সাপ্তাহিক বালিঘাটা পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্বও পালন করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তাঁর লেখনীর মাধ্যমে পাঁচবিবির আর্থসামাজিক উন্নয়ন, স্থানীয় বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা এবং সম্ভাবনার নানা চিত্র উঠে এসেছে। পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতার পাশাপাশি ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, সদালাপী ও সজ্জন ব্যক্তি। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ: তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন—
পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী ও সাধারণ সম্পাদক সজল কুমার দাস।
পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব, সিনিয়র সহসভাপতি সাজেদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল।
পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই ও আব্দুল হালিম সাবু এবং পৌর প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেনসহ দুই প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এ ছাড়াও পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার রাতে জানাজা শেষে নবাবগঞ্জের ঈশ্বরপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।