ছবির ক্যাপশনঃ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ১৭ অক্টোবর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ৯৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আখতার জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৯৯ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা।
কৃতী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।