ছবির ক্যাপশনঃ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: ২৭ অক্টোবর ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৪ হাজার ৫০ টাকা, দুটি স্মার্টফোন, এক সেট তাস ও একটি চাদর জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ টাকা, স্মার্টফোন, তাস ও চাদর জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।