১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

টাঙ্গাইলে একসঙ্গে তিন বোনের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ

  • প্রকাশের সময় : ০২:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 197

ডেক্স রিপোর্টঃ

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন। বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় তারা উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে। একসঙ্গে এইচএসসি পরীক্ষা দেয়া তিন বোন হলেন, সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)। তারা উপজেলার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। একসঙ্গে তাদের পরীক্ষা দেয়ার ঘটনাটি সবার নজর কেড়েছে। জানা গেছে, শিক্ষার্থীদের বাবা শফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী হওয়ায় সেখানেই তিন বোনের জন্ম। এরপর ২০১০ সালে সৌদি আরবের মক্কায় ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে পরিবার নিয়ে দেশে চলে আসেন শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম বলেন, বিগত পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি এবার এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল করবে। তারা উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবে বলে মনে করি। পরীক্ষায় অংশ নেয়া ওই তিন বোন বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করাই হচ্ছে প্রধান লক্ষ্য। আমরা উচ্চ শিক্ষা লাভ করে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে চাই। এ ব্যাপারে সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ বলেন, তারা তিন বোনই মেধাবী। এর আগে প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও তারা ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে বলে আশা করি। জাতীয় পত্রিকা অবলম্বনে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

টাঙ্গাইলে একসঙ্গে তিন বোনের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ

প্রকাশের সময় : ০২:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫