০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ক্ষেতলালে ২৭ জন উপকারভোগীর মধ্যে অর্থ বিতরণ

  • প্রকাশের সময় : ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • 71

ছবির ক্যাপশনঃ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৭ জন উপকারভোগীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ক্ষেতলালে ২৭ জন উপকারভোগীর মধ্যে অর্থ বিতরণ

প্রকাশের সময় : ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬