০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পাঁচবিবির ধাপেরহাটে ১০ দিনব্যাপী মহরমের মেলা শুরু

  • প্রকাশের সময় : ০৬:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 237

পাঁচবিবি ( জয়পুরহাট ) প্রতিনিধিঃ গতকাল রবিবার থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে ধাপের হাটে মহরমের মেলা শুরু হয়েছে। প্রতিবছর মহরম মাসের ১০ তারিখে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলা বসে। প্রায় ২০০ বছর আগের এই মেলাকে ঘিরে নাগরদোলা, কাঠের আসবাস পত্র, কসমেটিক, সহ বিভিন্ন ধরনের দোকান বসেছে।

গতকাল শনিবার দুপুরে উদ্বোধনের পর থেকেই মেলায় উপচেপড়া ভীর ও কেনাবেচার ধুম দেখা যায়। মেলায় নানা বয়সের লোকজন ভিড় করে এবং কেনাকাটা করছে। উপজেলার ডুগর পাড়া গ্রামের আমিনুল ছোট ছেলে মেয়ে নিয়ে মেলায় এসেছে। ছেলে মেয়েদের দু’হাত ভরা মেলার বিভিন্ন দোকান থেকে কেনা নানান পন্য। তার ছোট ছেলেমেয়ের ন্যায় মেলায় আসা অন্যরাও বেশ আনন্দিত আর ছুটাছুটি করছে।

মেলা কমিটির সভাপতি মোঃ আবু কালাম বলেন মেলায় আসা নারী পুরুষ দশনাথীও দোকানীদের নিরাপত্তা ও মেলার পরিবেশ শান্তি-শৃংখলায বজায় রাখার জন্য এলাকার শতাধিক যুবক স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। মেলাটি আমাদের পূর্বপুরুষরা করে আসতো আমরাও তাদের ধারাবাহিকতা রক্ষায় মেলার করেছি । মেলা উপলক্ষে এলাকায় আনন্দের উৎসব দেখা যায় সবার মাঝে। আগামী দশ দিন পর্যন্ত মেলা চলবে বলে জানাই পরিচালনা কমিটির পক্ষ থেকে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

পাঁচবিবির ধাপেরহাটে ১০ দিনব্যাপী মহরমের মেলা শুরু

প্রকাশের সময় : ০৬:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫