০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো ২ মাস বাড়ল

  • প্রকাশের সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 99

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ আরো ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রবিবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত সারা দেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা।

এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮-এর ১২ (১) ও ১৭ ধারা অনুযায়ী সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম-পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সম-পদমর্যাদার কর্মকর্তারাসহ) সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারায় তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো ২ মাস বাড়ল

প্রকাশের সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫