১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জয়পুরহাট পৌরসভা হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশের সময় : ০৬:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • 166

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টঃ ২৪ আগস্ট, ২০২৫

জয়পুরহাট পৌরসভা হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজের ব্যানারে।

সেবার মান উন্নয়ন না করে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাট পৌর প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক সমাজ ও গ্রীন এন্ড ক্লিন নামের একটি সামাজিক সংগঠন।

মানবন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিক মতিউর রহমান, আব্দুল ওহাব, আবু মুসা, এটিএম শাহনাজ কবির শুভ্র, দেলোয়ার হোসেন,,শফিকুল ইসলাম, নারী নেত্রী জাহিদা কামাল সহ অন্যরা। বক্তাগন বলেন,বিগত ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর পৌর প্রশাসকের দায়িত্ব নিয়ে পৌর প্রশাসক রাস্তা-ঘাটের উন্নয়ন সহ নাগরিক সেবার মান না বাড়িয়ে কয়েক গুণ বেশি হোল্ডিং ট্যাক্স আরোপের নোটিশ দিয়েছেন। অগণতান্ত্রিক ভাবে জনগণের ট্যাক্সের বোঝা বাড়ানোর পৌর কর্তৃপক্ষের হটকারী এ সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাই।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জয়পুরহাট পৌরসভা হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশের সময় : ০৬:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫