০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

  • প্রকাশের সময় : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 146

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেক্সঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে পিএসসির ইতিহাসে এটিই সবচেয়ে কম সময়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই এবার ফল প্রকাশ করে রেকর্ড গড়লো সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর আগে ৪৬তম বিসিএসে ১৩ দিনে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেলো।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি; অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশের সময় : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫