০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ধামইরহাটে গরু বোঝাই ভুটভুটি উল্টে নিহত ২

  • প্রকাশের সময় : ১২:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 114

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ শনিবার ২৫ সেপ্টেম্বর

নওগাঁর ধামইরহাট উপজেলায় গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভটভটি উল্টে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় আরো আহত হয়েছেন ৬ থেকে ৭ জন।

শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হলেন— আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।

এলাকা সূত্রে জানা যায়, নিহতরা গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গরু ব্যবসায়িকের উপর চাপা পড়ে এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এসময় ভটভটিতে থাকা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় একটি ভটভটি উল্টে চাপা পড়ে দুই জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

ধামইরহাটে গরু বোঝাই ভুটভুটি উল্টে নিহত ২

প্রকাশের সময় : ১২:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫