০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

হিলিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ১ জনের, আহত ৬ 

  • প্রকাশের সময় : ০৬:১৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 85

ছবিঃ সীমান্তের আওয়াজ

নিজস্ব প্রতিনিধি হিলি (দিনাজপুর): ২৬ অক্টোবর ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর এলাকায় পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সামাদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় পুকুরের মালিকসহ আরও ৬ জন শ্রমিক আহত হয়েছেন।

আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জনৈক মুশফিকুর রহমানের পুকুরে পানি নিষ্কাশনের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পানি সেচের কাজ শেষে একটি ১০ ইঞ্চি পাইপ তুলতে গিয়ে অসাবধানতাবশত তা বিদ্যুতের প্রধান তারে লেগে যায়। এর ফলে তার ছিঁড়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আকরাম আলী (৭০) এবং সমা উড়াও (৫৫)-কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরেছেন।

ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু জানান, পানি সেচের কাজ শেষে পাইপ তোলার সময় এই দুর্ঘটনা ঘটে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্টার জাহিদ ইকবাল জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে আব্দুস সামাদকে মৃত ঘোষণা করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য দু’জনকে দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়।

নিহত ব্যক্তি আব্দুস সামাদ কাদিপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

হিলিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ১ জনের, আহত ৬ 

প্রকাশের সময় : ০৬:১৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫