১১:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

হিলিতে রাস্তা পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৭:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 86

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোলাম রববানী হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ ১ নভেম্বর ২০২৫

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরের চুড়িপট্টি এলাকার রাস্তার পাশে থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১ নভেম্বর ) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তিনি আরও জানান, উদ্ধার ব্যক্তির কাছে পাওয়া ভোটার আইডি কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।

উদ্ধারকৃত ব্যক্তির নাম মোঃ আতাউর রহমান, পিতা-মৃত রমিজ উদ্দিন শেখ, মাতা মোছাঃ ফাতেমা খাতুন। তার গ্রামের ঠিকানা বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ডাকঘরের ডঙর এলাকার খিরাপাড়া গ্রামের বলে জানা গেছে।

তিনি আরও জানান, মরদেহের সঠিক পরিচয় নিশ্চিত করা গেলে আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

হিলিতে রাস্তা পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫