০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

গভীর রাতে ঢাকায় তিন বাসে আগুন

  • প্রকাশের সময় : ০২:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 142

ছবিঃ সংগৃহীত

ডেক্স রিপোর্টঃ মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

রাজধানী ঢাকার তিন স্থানে সোমবার গভীর রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। রাত পৌনে ১টা থেকে ৪টার মধ্যে এসব অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান মঙ্গলবার সকালে বলেন, রাত ১২টা ৪৫ মিনিটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল এবং এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে আন্দোলনে হামলা ও মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে।

দলটির কর্মসূচির মধ্যে গতকাল ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

গভীর রাতে ঢাকায় তিন বাসে আগুন

প্রকাশের সময় : ০২:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫