০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ০২:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • 44

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার ॥ ০৩ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন—জাকস প্রধান নুরুল আমিন দুদু, এসও প্রধান মতিনুর রহমান, ডিএমএসএস প্রধান মাহবুবা সরকার, অ্যাকশন এন্ড লাইট-এর নির্বাহী পরিচালক ড. সাজ্জাদুল বারী, বন্ধন-এর কো-অর্ডিনেটর বিপ্লব চৌধুরী এবং কারিতাসের প্রলয় মারান্ডি প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়—তাঁরা সুযোগ পেলে সমাজের সম্পদে পরিণত হতে পারেন। জেলা প্রশাসন এ বিষয়ে সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করছে।”

অনুষ্ঠান শেষে চারজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

প্রকাশের সময় : ০২:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫