০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোকের ছায়া

  • প্রকাশের সময় : ১২:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • 27

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১৬ মে ২০২৬

মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান সিনহা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তার পিতা হামিদুর রহমান সিনহা ছিলেন দেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং একমি গ্রুপ-এর প্রতিষ্ঠাতা। শৈশবের একটি অংশ কলকাতায় কাটানোর পর তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরে ১৯৭৫ সালে পারিবারিক প্রতিষ্ঠান একমি গ্রুপে যোগ দিয়ে ১৯৮৩ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন মিজানুর রহমান সিনহা। তোলারাম কলেজে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৯০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেন এবং দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল এবং মুন্সিগঞ্জবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোকের ছায়া

প্রকাশের সময় : ১২:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬