০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে পাইলট প্রকল্পের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৭:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • 72

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ রুহুল আমিন পারভেজ, জেলা প্রতিনিধি জয়পুরহাটঃ ১৫ মে ২০২৬

সারা দেশের ২০টি জেলায় দ্বিতীয় পর্যায়ের পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উপজেলার আলমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

ফুলদিঘী হাট চশমায়ে উলুম সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার জান্নাত আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক সাদেকুর রহমান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও প্রশাসক মাসুদ রানা প্রধান, আহ্বায়ক গোলজার রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান সুইট, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ্র, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

জয়পুরহাটের ক্ষেতলালে পাইলট প্রকল্পের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬