ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাশে জেলা প্রশাসক ৷৷ পাঁচবিবিতে ঢেউ টিন ও নগদ সহায়তা বিতরণ
প্রকাশের সময় :
০৩:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
42
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২৪ মে ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঝড়-বৃষ্টি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনর্বাসনে সরকারি উদ্যোগে বিনামূল্যে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া।
গতকাল শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ক্ষতিগ্রস্ত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিকে ২ বান্ডিল করে ঢেউ টিন এবং ৬ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত পুনর্বাসনে সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, অফিস সহকারী মোঃ জুয়েল রানা এবং কার্য-সহকারী মোঃ ওসমান গনি।
সরকারি এই সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন।