০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

জয়পুরহাটে ঐতিহ্যবাহী আছরাঙ্গা দীঘি ও তুলসী গঙ্গা নদীতে গঙ্গাস্নান উৎসব ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • 9

ছবিঃ সীমান্তের আওয়াজ

জয়পুরহাট প্রতিনিধিঃ ১ জুন ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আছরাঙ্গা দীঘির পাড়ে অবস্থিত তুলসী গঙ্গা নদীর গঙ্গাস্নান ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাপমোচন ও পূণ্যলাভের আশায় হাজারো ভক্ত-অনুরাগী এ উৎসবে অংশ নেন। গঙ্গাস্নান উৎসবটি প্রতিবছর চলমান থাকবে।

গতকাল রবিবার (৩১ মে) সকাল থেকে গঙ্গাস্নান উৎসব শুরু হয়। জয়পুরহাট, বগুড়া ও নওগাঁসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ মাইক্রোবাস, সিএনজি, রিকশাসহ বিভিন্ন যানবাহনে করে অনুষ্ঠানে যোগ দেন।

স্নান শেষে অনেক নারী ভক্ত মাটির বিভিন্ন পাত্রে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান। তাদের বিশ্বাস, এই পবিত্র স্নান মানবজীবনের পাপমোচন, অকল্যাণ দূরীকরণ এবং আত্মিক কল্যাণ বয়ে আনে।

উৎসবকে কেন্দ্র করে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলায় প্রসাধনী সামগ্রী, কাঠের আসবাবপত্র, ধর্মীয় উপকরণ, মিষ্টি ও খাবারের দোকান, বাঁশ-বেতের তৈরি সামগ্রীসহ নানা ধরনের পণ্যের পসরা বসে। পাশাপাশি আছরাঙ্গা দিঘির পাড়ে পূজা-অর্চনা ও পালাক্রমে কীর্তনের আয়োজনও করা হয়। আগত নারী-পুরুষ মেলায় কেনাকাটায় অংশ নেন এবং ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর গঙ্গাস্নান উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী। তিনি উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং তাদের মন্দির, স্নানের ঘাট ও দীর্ঘদিনের প্রত্যাশা করেন শ্মশান ঘাটের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনপ্রিয়

নওগাঁর সাপাহারে জমে উঠছে আমের বাজার, অপেক্ষা আম্রপালির

জয়পুরহাটে ঐতিহ্যবাহী আছরাঙ্গা দীঘি ও তুলসী গঙ্গা নদীতে গঙ্গাস্নান উৎসব ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬