০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা ৷৷ মুগ্ধ দর্শনার্থীরা

  • প্রকাশের সময় : ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • 101

ছবিঃ সীমান্তের আওয়াজ

প

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধিঃ ১২ জুন ২০২৬, শুক্রবার

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” – এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের দিনব্যাপী উদ্ভাবনী মেলা ও এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাশপিয়া তাসরিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোছাঃ মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা জানাব ডাঃ মোঃ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হান, মহীপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা ছাত্রদল নেতা এস এম তাহের ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সায়েন্স প্রজেক্ট, স্টার্টআপ আইডিয়া ও ইনোভেশন প্রদর্শন করে। ক্ষুদে বিজ্ঞানীদের হাতে তৈরি রোবট, স্মার্ট ডিভাইস ও পরিবেশবান্ধব প্রযুক্তি দেখে উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা মুগ্ধ হন।

পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন বলেন, “বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী করে গড়ে তুলতে কাজ করছে। তাদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহ দিতেই আজকের এই আয়োজন। আজকের তরুণরাই আগামী দিনের উদ্যোক্তা ও বিজ্ঞানী হবে।”

ক্ষুদে বিজ্ঞানীদের এমন উদ্ভাবনী প্রয়াসে উপস্থিত সকলেই ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা ৷৷ মুগ্ধ দর্শনার্থীরা

প্রকাশের সময় : ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬