প্রকাশের সময় :
০৮:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
46
ছবিঃ সীমান্তের আওয়াজ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: ১৩ জুন ২০২৬
পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ জুন ২০২৬) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আব্দুল বারী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এ বৃহৎ কর্মসূচি দেশের সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। এছাড়া কালাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শামীম আরাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), জয়পুরহাট। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা প্রশাসন, জয়পুরহাট।
আয়োজকরা জানান, দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্যের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হ্রাসে কার্যকর অবদান রাখা হবে।