
ছবিঃ সীমান্তের আওয়াজ
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
সাপ্তাহিক “শীর্ষ কাগজ” পত্রিকার ০৮ জুন প্রকাশিত ২৭তম সংখ্যায় “খাদ্যের ‘মডার্ন ফুড স্টোরেজ’ প্রকল্পে ৩ হাজার কোটি টাকা লুটপাট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন বর্তমান প্রতিমন্ত্রী-সচিবও” এমন মিথ্যা সংবাদের প্রতিবাদে কালাই ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৫জুন) বিকেল ৫.৩০ টায় কালাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাফীর নেতৃত্বে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান রনি, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফ হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুক্তাদল সরকার,সদস্য আয়নাল হকসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল চলাকালে বক্তারা জানান, খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট দুই আসনের সংসদ সদস্য আব্দুল বারী স্যারের বিরুদ্ধে যারা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য: খাদ্য মন্ত্রণালয় থেকে গত ১৪ জুন ওই সংবাদের প্রেক্ষিতে খাদ্য মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠানো হয়।


























