
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৮ জুন ২০২৬
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার তিশিগাড়ি নামক এলাকায় বগুড়া-টু-নওগাঁ সড়কে গতকাল বুধবার (১৭ জুন) দিনগত রাতে পৌরসভার তিশিগাড়ি নামক স্থানে আম বোঝায় ট্রাক (রেজিঃ নং ঢাকা মেট্রো-ট- ২৪-৬৯২৪) ও বালু বোঝায় ট্রাক (রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-২২-৮৬১৪) এর মুখোমুখি সংঘর্ষ। আম বোঝায় ট্রাক চালক মোঃ আনোয়ার হোসেন (৪২) ঘটনাস্থলেই মৃ’ত্যু’বরণ করেন।
মৃত ব্যক্তি হলেন, নওগাঁ জেলা পত্নীতলা ইউনিয়নের হাসানদেবপুর গ্রামের পিতা মৃত সালাউদ্দিনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪২) ঘটনাস্থলে মৃ’ত্যু’বরণ করেন। একই উপজেলার আহত হেলপার মোঃ হৃদয় (২৫), পিতা মোঃ আকবর শেখ, সাং আমলাপুকুরিয়া, গুরুতর আহত হলে, স্থানীয় লোকজনেরা প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দুর্ঘটনা কবলিত আম বোঝায় ট্রাক ও বালু বোঝায় ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। দুপচাঁচিয়া থানার এসআই মোঃ রায়হান কবির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

























