০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

নাটোরে সাংবাদিকদের মিলনমেলায় মৌসুমি ফল উৎসব, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

  • প্রকাশের সময় : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 52

ছবিঃ সীমান্তের আওয়াজ

নাটোর প্রতিনিধিঃ ২৭ জুন ২০২৬

সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে জেলা রিপোর্টার্স ক্লাব নাটোরের উদ্যোগে প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে এক ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রিপোর্টার্স ক্লাব নাটোরের সভাপতি ও দৈনিক পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলেক শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব মেহেরুল ইসলাম মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, আব্দুল হান্নান মাস্টার ও শামসুল ইসলাম মাস্টার। এছাড়াও নাটোর জেলার সাতটি উপজেলার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

উৎসবে গ্রীষ্ম ও বর্ষা মৌসুমের বিভিন্ন দেশীয় ফল পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল বিভিন্ন জাতের আম, কাঁঠাল, কলা, ড্রাগন ফল, পেয়ারা, জাম, জামরুল, কদবেল, আতা, নারকেল, তাল ও তরমুজসহ নানা পুষ্টিকর ফল। অতিথিরা একসঙ্গে ফল উপভোগের পাশাপাশি আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন।

আলোচনায় বক্তারা বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। একই সঙ্গে দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই মৌসুমি ফল উৎসব নাটোরের সাংবাদিক সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

নাটোরে সাংবাদিকদের মিলনমেলায় মৌসুমি ফল উৎসব, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

প্রকাশের সময় : ১১:৩২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬