০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পাঁচবিবিতে গুণীজন সংবর্ধনা ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : ১২:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • 42

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২৭ জুন ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে গুণীজনদের সম্মাননা প্রদান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্তের মধ্য দিয়ে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, কেক কাটা এবং প্রীতি ভোজের আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. শামীম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার রুকু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রব বুলু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লালবিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান চৌধুরীসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফরোজা আক্তার চৌধুরী, প্রধান শিক্ষক মাহফুজার রহমান মিঠু, রাজশাহী বিভাগীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত অদম্য নারী মেহেরুন্নেসা মেরি এবং পাঁচবিবির কৃতী সন্তান ও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য এম. আই. মিঠুকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সমাজে সত্য, ন্যায় ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে অবদান রাখা গুণীজনদের যথাযথ মূল্যায়ন নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করে।

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

পাঁচবিবিতে গুণীজন সংবর্ধনা ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ১২:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬