
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১ জুলাই ২০২৬
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ রুবেল (দৈনিক পুনরুত্থান) এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম দয়া (দৈনিক ভোরের ডাক)।
সোমবার রাতে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার জিভেজল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক মহসিন আলী রাজু নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক-কবি এইচ আলীম।
নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সহ-সভাপতি আব্দুল বারীক ও মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ ও শাহীন আলম সাজুসহ ২৪ সদস্য দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ বাদশা, মো. বকুল হোসেন ও মো. নাজির হোসেনকে উপদেষ্টা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সাংবাদিক বাবু বসুধা।



























