০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বগুড়ায় ফুটপাত দখলমুক্তে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান ৷৷ স্বস্তি ফিরছে নগরবাসীর চলাচলে

  • প্রকাশের সময় : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 51

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার, বগুড়া: ০১ জুলাই ২০২৬

নগরীর ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত এবং যানজট কমাতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি কর্পোরেশন। বুধবার (১ জুলাই) শহরের বিভিন্ন ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। একই সঙ্গে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া সিটি কর্পোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছিল। এতে যানজট বৃদ্ধি, দুর্ঘটনার ঝুঁকি এবং জনদুর্ভোগ বেড়ে যায়। এসব সমস্যা নিরসন এবং নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান শেষে দখলমুক্ত ফুটপাতে স্বস্তি প্রকাশ করেন পথচারীরা। তাদের মতে, ফুটপাত ফিরে পাওয়ায় এখন নিরাপদে চলাচল করা সম্ভব হবে। স্থানীয় সচেতন নাগরিকরাও সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

বগুড়ায় ফুটপাত দখলমুক্তে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান ৷৷ স্বস্তি ফিরছে নগরবাসীর চলাচলে

প্রকাশের সময় : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬