০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

পাঁচবিবির মাঠের ‘অশ্রু’ এবার মেয়র নির্বাচনের মাঠে

  • প্রকাশের সময় : ০৭:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 42

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১২ জুলাই ২০২৬

পাঁচবিবির ক্রীড়াঙ্গনে একসময় পরিচিত মুখ ছিলেন জাহিদুল রহমান অশ্রু। খেলাধুলা ও ক্রীড়া সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা এই তরুণ সংগঠক এবার নামছেন ভিন্ন এক মাঠে—পৌর নির্বাচনের রাজনীতিতে। আসন্ন পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী তিনি।

ক্রীড়া অঙ্গন থেকে রাজনৈতিক অঙ্গনে অশ্রুর পথচলা নতুন নয়। ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন, পৌর, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নানা সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিতি অর্জন করেন। অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিক মামলায় কারাবরণও করতে হয়েছে বলে তিনি দাবি করেন।

মেয়র প্রার্থী হিসেবে অশ্রু উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তার ভাষ্য, নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ে তোলার পাশাপাশি নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, পরিবেশবান্ধব উন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবেন।

তিনি বলেন, “পাঁচবিবিকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পৌরসভায় রূপ দিতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে অশ্রুর পক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ‘পাঁচবিবি উন্নয়ন ফোরাম’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনও প্রচার-প্রচারণা চালাচ্ছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে ঘিরে আলোচনা ও প্রচারণা ইতোমধ্যে গতি পেয়েছে।

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পাঁচবিবির রাজনৈতিক মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরতে শুরু করেছেন। এই প্রতিযোগিতায় ক্রীড়াঙ্গন থেকে উঠে আসা জাহিদুল রহমান অশ্রুও এখন আলোচনার অন্যতম একটি নাম।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

পাঁচবিবির মাঠের ‘অশ্রু’ এবার মেয়র নির্বাচনের মাঠে

প্রকাশের সময় : ০৭:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬