১০:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

কালাইয়ে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 17

ছবিঃ সীমান্তের আওয়াজ

কালাই (জয়পুরহাট) সংবাদদাতাঃ ১৪ জুলাই ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৪ জুলাই সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, কালাই-এর আয়োজনে “মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ করণীয়” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

স্বাগত বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ন আহমেদ। তিনি মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ও শিক্ষার ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরেন। সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আইনের প্রয়োগ ও অপরাধের শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর বিরূপ প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। কালাই থানার অফিসার ইনচার্জ- রফিকুল ইসলাম- মাদকবিরোধী আইন প্রয়োগ এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা তুলে ধরেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনিন ডেইজি মাদকাসক্তির ফলে মানবদেহে সৃষ্ট শারীরিক ও মানসিক ক্ষতি, স্বাস্থ্যঝুঁকি এবং চিকিৎসা বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই মডেল মসজিদের খতিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

কালাইয়ে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬