০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট-চাম্পাতলী সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন

  • প্রকাশের সময় : ১১:১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 17

ছবিঃ সীমান্তের আওয়াজ

শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ১৭ জুলাই ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত স্থানীয় সরকার কোভিড-১৯ মোকাবিলা ও পুনরুদ্ধার প্রকল্প (LGCRRP)-এর আওতায় সড়ক উন্নয়ন ও অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঘোড়াঘাট পৌরসভার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নকাজের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন এবং ঘোড়াঘাট পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে স্থানীয় জনগণের জীবনমান ও নাগরিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

পরে তিনি ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়ক থেকে পূর্বদিকে চাম্পাতলী গ্রামের প্রায় ১ হাজার ৭৫০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণ, একই সড়কে সিঙ্গেল স্ট্রিটলাইট স্থাপন এবং ৩৫০ মিটার আরসিসি ক্রস ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রকল্পটি ঘোড়াঘাট পৌরসভা বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সাপাহারে বিভিন্ন মামলার ৬ আসামিকে আদালতে প্রেরণ

বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট-চাম্পাতলী সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন

প্রকাশের সময় : ১১:১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬