
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২০ জুলাই ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিজ বাড়ির বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বেলগাড়ী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে আব্দুল হান্নান সুইচ মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজ বাড়ির বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

























