০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

কালাইয়ে আধুনিক মাছ চাষ প্রযুক্তি সম্পর্কে দক্ষ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • 126

ছবিঃ সীমান্তের আওয়াজ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ২৯ জুলাই ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় মৎস্য চাষীদের আধুনিক মাছ চাষ প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তুলতে এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় কালাই উপজেলা মডেল মসজিদের হলরুমে নিউ হোপ ফিড বাংলাদেশ লিমিটেডের আয়োজনে এবং প্রতিষ্ঠানটির পরিবেশক মেসার্স এস এম এগ্রো অ্যান্ড ফিশারিজের স্বত্বাধিকারী মোহসেন আলীর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ হোপ ফিড বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার এনড্রি ফাং। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির টেকনিক্যাল এক্সপার্ট ডেভিড লি।

এছাড়া কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আধুনিক মাছ চাষ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে অধিক উৎপাদন ও লাভবান হওয়ার পরামর্শ দেন।

কর্মশালায় উপজেলার প্রায় দেড় শতাধিক মৎস্য চাষি অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে মাছের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং খামারিদের লাভজনক ব্যবসা পরিচালনা করা সম্ভব।

জনপ্রিয়

জয়পুরহাট নুরানী মাদ্রাসা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

কালাইয়ে আধুনিক মাছ চাষ প্রযুক্তি সম্পর্কে দক্ষ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬